সদর হাসপাতালে কি কেউ আইনের ঊর্ধ্বে?
সদর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে মনে হচ্ছে, কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেও তাদের জবাবদিহিতার আওতায় আনা যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অথচ এটি কোনো নতুন ঘটনা নয়।
এর আগেও জুলাই গণঅভ্যুতানে আহত এক ভাইয়ের সঙ্গে চরম দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে আমি নিজেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম।
একটি সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ যদি কোনো কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের পরও এমন বক্তব্য দেয়, তাহলে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—আসলে হাসপাতালটি কার নিয়ন্ত্রণে চলছে?
জনগণের সেবার জন্য প্রতিষ্ঠিত একটি হাসপাতালে যদি রোগী, স্বজন কিংবা সাধারণ মানুষ নিরাপত্তা ও সম্মান না পায়, তাহলে তারা কোথায় যাবে?
আমরা চাই, সদর হাসপাতালে ঘটে যাওয়া সকল অভিযোগের নিরপেক্ষ তদন্ত হোক। সত্য উদঘাটন হোক। দোষী ব্যক্তি যে-ই হোক, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

0 Comments